×

আন্তর্জাতিক

ইরান চুক্তি না করলে ফের যুদ্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম

ইরান চুক্তি না করলে ফের যুদ্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি- সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে তেহরান যদি প্রস্তাবিত চুক্তিতে সায় না দেয়, তবে স্থগিত হওয়া যুদ্ধ পুনরায় শুরু করার প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই চরম বার্তা দেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। হেগসেথ বলেন, হরমুজ প্রণালি সচল রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো দেশের সহযোগিতাকে ওয়াশিংটন স্বাগত জানাবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি, লড়াইয়ে ইরান তাদের নৌবাহিনীর সক্ষমতা হারানোয় বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মার্কিন নৌবাহিনীই নিয়ন্ত্রণ করছে। তিনি সতর্ক করে বলেন,'ইরান তাদের সামরিক সরঞ্জাম কোথায় সরাচ্ছে, সে সম্পর্কে আমরা পূর্ণ অবগত। যদি তারা সমঝোতায় আসতে রাজি না হয়, তবে আমরা পুনরায় যুদ্ধ শুরু করতে পুরোপুরি প্রস্তুত।'

সংবাদ সম্মেলনে চীনের অবস্থান সম্পর্কেও কথা বলেন হেগসেথ। তিনি জানান, বেইজিং ওয়াশিংটনকে এই মর্মে আশ্বস্ত করেছে যে, বর্তমান যুদ্ধবিরতি চলাকালীন তারা ইরানে কোনো ধরনের অস্ত্র সরবরাহ বা হস্তান্তর করবে না। এছাড়া ইরানের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করে হেগসেথ বলেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি আহত হয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।

একই সংবাদ সম্মেলনে শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেইন সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে সমর্থন করার চেষ্টা করলে যেকোনো জাহাজের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। এই তালিকায় তথাকথিত ‘ডার্ক ফ্লিট’ বা ইরানি তেল বহনকারী জাহাজগুলোও রয়েছে।


জেনারেল কেইন বলেন, “ইরানের আঞ্চলিক সমুদ্রসীমা তো বটেই, এমনকি আন্তর্জাতিক জলসীমার আশপাশেও আমাদের নজরদারি থাকবে। এই অবরোধ ইরানের বন্দরে প্রবেশকারী বা সেখান থেকে প্রস্থানকারী প্রতিটি জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কেউ নিয়ম ভাঙার চেষ্টা করে, তবে আমরা শক্তি প্রয়োগ করতে দ্বিধা করব না।”


মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৩টি জাহাজকে গতিরোধ করে গন্তব্য থেকে ঘুরিয়ে দিতে বাধ্য করেছে তাদের নৌবাহিনী। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিচার চায় ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিচার চায় ইরান

ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন আর্সেনালের সাবেক গোলরক্ষক

ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন আর্সেনালের সাবেক গোলরক্ষক

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

হরমুজ বন্ধে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্যসংকটের শঙ্কা

হরমুজ বন্ধে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্যসংকটের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App