×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিচার চায় ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিচার চায় ইরান

ডোনাল্ড ট্রাম্প (বা থেকে), মোজতবা খামেনি ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি-সংগৃহীত

ইরানের শীর্ষ নেতৃত্ব ও শত শত নিরীহ নাগরিক হত্যার দায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে জবাবদিহির আওতায় আনতে চায় তেহরান। গত কয়েক মাসের সংঘাত ও বিমান হামলায় সংঘটিত এসব ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ ও ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে ইরান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ বিষয়ে তেহরানের অনড় অবস্থানের কথা জানান।

বাঘাই বলেন,'যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যা করেছে, তা কেবল ইরানের ওপর আক্রমণ নয়; বরং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ এবং জেনেভা কনভেনশনের নীতিগুলোর চরম লঙ্ঘন। তাই কেবল ইরান নয়, পুরো বিশ্ব সম্প্রদায়ের উচিত এদের জবাবদিহির মুখোমুখি করা।'

ইরানি এই মুখপাত্র আরও দাবি করেন, জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের নৈতিক দায়িত্ব হলো এই নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান তার নিজস্ব আইনি ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই ‘ভয়াবহ অপরাধের’ বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এ পর্যন্ত ৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনিও রয়েছেন। 


দীর্ঘ সংঘাতের পর গত সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। চলতি সপ্তাহের শুরুতে ইসলামাবাদে সরাসরি আলোচনা হলেও তা কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছাতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ২০ এপ্রিল থেকে টিকাদান শুরু

শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ২০ এপ্রিল থেকে টিকাদান শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App