×

আন্তর্জাতিক

পাকিস্তানকে অসাধারণ মধ্যস্থতাকারী হিসেবে হোয়াইট হাউসের মূল্যায়ন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম

পাকিস্তানকে অসাধারণ মধ্যস্থতাকারী হিসেবে হোয়াইট হাউসের মূল্যায়ন

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট । ছবি- সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝে নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই জটিল প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে হোয়াইট হাউস। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির প্রচেষ্টাকে‘অসাধারণ’অভিহিত করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, দুপক্ষের পরবর্তী উচ্চপর্যায়ের সংলাপ খুব সম্ভবত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেই অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, ওয়াশিংটন ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী। তিনি বলেন,'প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানিরা এই পুরো প্রক্রিয়ায় চমৎকার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। আমরা তাদের বন্ধুত্ব ও এই চুক্তি সম্পন্ন করার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ।'

বর্তমানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একটি প্রতিনিধি দল নিয়ে তেহরান সফর করছেন। ওয়াশিংটনের নতুন বার্তা নিয়ে তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার তেহরানে দুই দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের দেওয়া বার্তাগুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানকে ছয় সপ্তাহের যুদ্ধ শেষ করতে এবং দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ নিরসনে একটি ‘বড় ধরনের চুক্তির’ প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে, তাদের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করা হলে তারা লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধ করে দিতে পারে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ইস্যুতে মার্কিন অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য ইরান থেকে সমৃদ্ধ পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়া এবং হরমুজ প্রণালি পুনরায় সচল করা। সম্ভাব্য এই চুক্তির খবরের ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাজারেও; আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে এবং শেয়ার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।

আলোচনার সমান্তরালে অবশ্য ইরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রেখেছে ট্রাম্প প্রশাসন। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের তেল পরিবহন অবকাঠামো এবং হিজবুল্লাহর অর্থায়নের অভিযোগে দুই ডজনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে ইরানি তেল ব্যবসায়ী মোহাম্মদ হোসেইন শামখানির নেটওয়ার্ক ও ভেনেজুয়েলার স্বর্ণ লেনদেনের সঙ্গে জড়িত তিনটি প্রতিষ্ঠানও রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার

যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার

রাজধানীতে দুই নারীর মরদেহ উদ্ধার

রাজধানীতে দুই নারীর মরদেহ উদ্ধার

অবৈধ পেট্রোল মজুদ করায় ২ জনের কারাদণ্ড

অবৈধ পেট্রোল মজুদ করায় ২ জনের কারাদণ্ড

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App