×

আন্তর্জাতিক

যুদ্ধে এপর্যন্ত ইরানের ক্ষতি ১৪৫ বিলিয়ন ডলার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম

যুদ্ধে এপর্যন্ত ইরানের ক্ষতি ১৪৫ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

মাত্র ৪০ দিনের সংঘাতে ইরান ব্যাপক অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও সেতুসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে, যার প্রভাবে বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) জেরুজালেম পোস্টের তথ্যের বরাতে আল-আরাবিয়ার এক প্রতিবেদনে দেখা যায়, এই সংঘাতে ইরানের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪০ থেকে ১৪৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ কোটি টাকার সমান। খবর আল-আরাবিয়া ও ওয়াশিংটন পোস্টের।

ইরানের রেডক্রস সোসাইটির প্রধান পিরহোসেন কোলিভান্ড জানিয়েছেন, যুদ্ধে ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ আবাসিক বাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

এছাড়া প্রায় ২৩ হাজার ৫০০ বাণিজ্যিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। স্বাস্থ্য খাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে—৩৩৯টি হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি ও জরুরি সেবা কেন্দ্র ধ্বংস বা অচল হয়ে গেছে।

শিক্ষা খাতে ক্ষতির পরিমাণও উল্লেখযোগ্য। অন্তত ৩২টি বিশ্ববিদ্যালয় ও ৮৫৭টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রেডক্রসের ২০টি স্থাপনাও ধ্বংস হয়েছে।

অন্যদিকে সামরিক অবকাঠামোর ক্ষেত্রেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ইরানের খোজির, পারচিন, হাকিমিয়েহ ও শারাউদসহ চারটি প্রধান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং ২৯টি উৎক্ষেপণ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সব মিলিয়ে এই সংঘাত ইরানের অর্থনীতি ও অবকাঠামোর ওপর গভীর প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝিকরগাছায় ইয়াবাসহ আটক ১

ঝিকরগাছায় ইয়াবাসহ আটক ১

নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

মুরাদনগরে দুই মাদকসেবীকে কারাদণ্ড

মুরাদনগরে দুই মাদকসেবীকে কারাদণ্ড

সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি

সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App