মুরাদনগরে দুই মাদকসেবীকে কারাদণ্ড
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি: সংগৃহীথ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজন মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে মুরাদনগর সদর ইউনিয়ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম সারোয়ার রাব্বীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদক সেবনের অভিযোগে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মো. কাউসার (৩৮), এবং নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের কালা চাঁন রবি দাসের ছেলে রাজু রবি দাস গোপী (৩৮)। পরে মোবাইল কোর্টের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
