×

চট্টগ্রাম

ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার, প্রতিবাদ করায় মামার রগ কাটল ধর্ষকের বাবা

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম

ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার, প্রতিবাদ করায় মামার রগ কাটল ধর্ষকের বাবা

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ঘটনার প্রতিবাদ করায় শিশুটির মামার ওপর হামলা চালিয়ে তার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবকের বাবার বিরুদ্ধে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে অভিযুক্ত মেহেদী হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির বাবা মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মেহেদী হাসান উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে এবং নির্যাতনের শিকার শিশুটির দূরসম্পর্কের মামাতো ভাই।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পরমতলা গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসা শিশুটি গোসল শেষে ঘরে ফিরছিল। এ সময় অভিযুক্ত তাকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে খালাকে ঘটনাটি জানালে তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানার পর অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

শাহবাগে ট্রান্সজেন্ডারদের ওপর হামলা

শাহবাগে ট্রান্সজেন্ডারদের ওপর হামলা

সুন্দরবনের গহীন অরণ্যে মিললো অস্ত্র ও গোলাবারুদ

সুন্দরবনের গহীন অরণ্যে মিললো অস্ত্র ও গোলাবারুদ

লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ট্রাম্পকে অবশ্যই মানতে হবে

লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ট্রাম্পকে অবশ্যই মানতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App