×

আন্তর্জাতিক

যুদ্ধে ইরানে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম

যুদ্ধে ইরানে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি নিহত

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরানে এখন পর্যন্ত ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির একজন শীর্ষ চিকিৎসক নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক পত্রিকা ইরান-এর বরাতে জানা গেছে, দেশটির লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মাসজেদি বলেন, শত্রুপক্ষের হামলায় ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

তবে নিহতদের মধ্যে কতজন বেসামরিক নাগরিক এবং কতজন সামরিক বাহিনীর সদস্য, সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি মাসজেদি। কয়েক সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরানের সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত নিহতের কোনও সুনির্দিষ্ট বা চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল

একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি

দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি

‘স্বাধীনতার ঘোষণাপত্র দিবস’ এক অনন্য মহিমার দিন

‘স্বাধীনতার ঘোষণাপত্র দিবস’ এক অনন্য মহিমার দিন

বাঘাইছড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাঘাইছড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App