×

আন্তর্জাতিক

ট্রাম্প

হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৮ এএম

হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই

ফাইল ছবি

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে ইরানের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির সাথে মিলছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশালে এক পোস্টে তিনি লেখেন, হরমুজ প্রণালি দিয়ে তেল চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরান 'খুবই খারাপ কাজ' করছে। কেউ কেউ এটিকে অসম্মানজনকও বলবেন।

তিনি আরও বলেন, ইরান যা করছে, তা "আমাদের সঙ্গে হওয়া চুক্তিতে নেই।"

হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজগুলো থেকে ইরান "যেন ফি না নেয়" উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে যে ট্যাংকারগুলো থেকে ইরান ফি নিচ্ছে। এমনটা যেন তারা যেন না করে। যদি করেও থাকে, তাহলে এখনই তা বন্ধ করা উচিত।

ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যে এটিই প্রতিফলিত হয় যে চুক্তিটি ঠিক কতটা ভঙ্গুর, যেখানে চুক্তিতে কী অন্তর্ভুক্ত ছিল আর কী নেই, তা নিয়ে মতবিরোধ দেখা যাচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি লিখিত বার্তা প্রচার করা হয়, যেখানে তিনি বলেছেন– সরকার "হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে"।

তবে সেটি কীভাবে করা হবে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

তবে শুধু হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়েই না, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আরও নানামুখী টানাপোড়েন চলছে।

কারণ, যুদ্ধবিরতির শর্তে লেবাননের ওপর হামলা বন্ধ করার কথা থাকলেও ইসরায়েল হামলা চালিয়েই যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ইসরায়েলি হামলায় গতকালও ৩০৩ জন নিহত হয়েছেন।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার রাতে এবং বিবৃতিটি ছিল লিখিত।

যুদ্ধের শুরুতে তার বাবার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এবং ইরানের সর্বোচ্চ নেতার পদ গ্রহণের পর থেকে মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি।

তার বার্তায় তিনি বলেছেন যে, এই যুদ্ধে ইরানের জনগণই "বিজয়ী পক্ষ" এবং ইরানই এই যুদ্ধে "বিজয়ী জাতি"।

তিনি বলেন, সরকার "প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায় করবে" এবং "এই যুদ্ধে আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করবে"।

বিবৃতিতে বলা হয়, সরকার "হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে"—তবে সেটি কীভাবে করা হবে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি

ইরানপন্থিদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলা হয়েছে, উন্মুক্ত চত্বরে আপনাদের কণ্ঠ আলোচনা ও দরকষাকষির পরিণতিতে প্রভাব ফেলে"।

বিবৃতিতে বলা হয়, ইরান "কখনোই যুদ্ধ চায়নি এবং এখনো চাচ্ছে না", তবে "নিজেদের বৈধ অধিকার আদায়ের প্রশ্নে কোনোভাবেই পিছু হটবে না"।

ইরানের মিত্র ও আঞ্চলিক সহযোগী গোষ্ঠীগুলোও এই অবস্থানের অন্তর্ভুক্ত রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।

সূত্র: বিবিসি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করলো ইরান

ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করলো ইরান

দুর্নীতি-লাগামহীন লুটপাটে ধ্বংসের দ্বারপ্রান্তে অর্থনীতি: অর্থমন্ত্রী

দুর্নীতি-লাগামহীন লুটপাটে ধ্বংসের দ্বারপ্রান্তে অর্থনীতি: অর্থমন্ত্রী

জাতীয় সংসদে আরো ১০ বিল পাস

জাতীয় সংসদে আরো ১০ বিল পাস

বায়তুল মোকাররমে বাদ জুমা জামায়াতের বিক্ষোভ সমাবেশ-মিছিল

বায়তুল মোকাররমে বাদ জুমা জামায়াতের বিক্ষোভ সমাবেশ-মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App