×

জামায়াত

বায়তুল মোকাররমে বাদ জুমা জামায়াতের বিক্ষোভ সমাবেশ-মিছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০১:০৪ পিএম

বায়তুল মোকাররমে বাদ জুমা জামায়াতের বিক্ষোভ সমাবেশ-মিছিল

ফাইল ছবি

শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট, নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে মিছিলও বের করা হবে বলে জানিয়েছে দলটি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগরীর শীর্ষ নেতারা সমাবেশে অংশ নেবেন।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ দেলাওয়ার হোসেন জানিয়েছেন, নির্বাচনী অনিয়ম, সহিংসতা ও কারচুপির প্রতিবাদে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দলের দাবি, এসব ঘটনা গণতান্ত্রিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচনে ভোট গ্রহণের সময় জামায়াতের পক্ষ থেকে এসব অভিযোগ উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

গায়িকার হারানো ক্রেডিট কার্ড থেকে মুহূর্তেই উধাও ৭৩ লাখ টাকা

গায়িকার হারানো ক্রেডিট কার্ড থেকে মুহূর্তেই উধাও ৭৩ লাখ টাকা

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি ড্রোন ‘নিখোঁজ’

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি ড্রোন ‘নিখোঁজ’

চালু হলো ফুয়েল পাস, নিবন্ধন করবেন যেভাবে

চালু হলো ফুয়েল পাস, নিবন্ধন করবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App