×

আন্তর্জাতিক

মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম

মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায়  ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এ তথ্য জানিয়েছে। তার নিহত হওয়ার খবর জানিয়ে একটি বিজ্ঞপ্তি ইরানি সংবাদ মাধ্যমেও প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সকালে তিনি নিহত হয়েছেন। এবং এ জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও দায়ী করা হয়েছে এই বিবৃতিতে।

খাদেমি এর আগের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হয়েছিলেন। কাজেমি ২০২৫ সালের ১৫ জুন ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে এক ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগেই খাদেমি অভিযোগ করেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর একটি মঞ্চ প্রস্তুত করছে।

আইআরজিসি'র গোয়েন্দা প্রধানকে হত্যার দায় স্বীকার ইসরায়েলের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি'র গোয়েন্দা প্রধানকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের এক টেলিগ্রাম বার্তায় বলেছে, আইআরজিসি'র গোয়েন্দা প্রধান নিহত হওয়া ইরানের জন্য আরো একটি বড় ধাক্কা।

সাম্প্রতিক যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ক্ষেত্রে দেখা গেছে, বেশিরভাগ সময়ই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র দায় স্বীকার করার পরই ইরান তা নিশ্চিত করেছে।

তবে এবার ব্যতিক্রম ঘটেছে। ইরান নিজেই আগে খাদেমির নিহত হওয়ার খবর ঘোষণা করেছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

সরকারের ওপর আস্থা রাখা কঠিন হচ্ছে: টিআইবি

সরকারের ওপর আস্থা রাখা কঠিন হচ্ছে: টিআইবি

‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে’

হাসনাত আবদুল্লাহ ‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App