×

বিনোদন

৯৫তম জন্মদিন: স্মৃতির আলোয় মহানায়িকা সুচিত্রা সেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম

৯৫তম জন্মদিন: স্মৃতির আলোয় মহানায়িকা সুচিত্রা সেন

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত মহানায়িকা সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিন আজ, ৬ এপ্রিল। ১৯৩১ সালের এই দিনে তৎকালীন বৃহত্তর পাবনার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে জন্মগ্রহণ করেন তিনি। পাবনার মহাকালী পাঠশালা (বর্তমান টাউন গার্লস হাই স্কুল) ও পাবনা বালিকা বিদ্যালয়ে কেটেছে তার শৈশব ও কৈশোর। বাবা করুণময় দাশগুপ্ত ছিলেন মিউনিসিপ্যালিটির স্যানিটারি ইন্সপেক্টর এবং মা ইন্দিরা দাশগুপ্ত ছিলেন গৃহিণী। দুই বোনের মধ্যে সুচিত্রা ছিলেন বড়। ছোটবেলা থেকেই গান ও নাটকের প্রতি তার ছিল সহজাত আকর্ষণ, যা পাবনার বিভিন্ন অনুষ্ঠানে তার প্রতিভার স্বাক্ষর রেখেছিল।

সংসার জীবনের পাশাপাশি সুচিত্রা সেনের রূপালি পর্দায় যাত্রা শুরু হয় ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ সিনেমার মাধ্যমে, যদিও সেটি মুক্তি পায়নি। ১৯৫৩ সালে ‘সাত নম্বর কয়েদি’র মাধ্যমে তার অভিষেক ঘটে। নাম ‘রমা’ বদলে রাখা হয় ‘সুচিত্রা সেন’। ১৯৫৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দীর্ঘ ৩৫ বছর তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী সম্রাজ্ঞী। ৫৬টি বাংলা ও ৭টি হিন্দি সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে অর্জন করেছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। ১৯৭৮ সালে উত্তম কুমারের প্রয়াণের পর তিনি চিরতরে আড়ালে চলে যান।

সুচিত্রা সেনই ভারতের প্রথম আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। ১৯৬৩ সালে ‘সাত পাকে বাঁধা’ সিনেমার জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে তিনি ‘সিলভার প্রাইজ’ জয় করেন। ১৯৫৫ সালে তার প্রথম হিন্দি সিনেমা ‘দেবদাস’-এর জন্য পান শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ এবং পশ্চিমবঙ্গ সরকার ‘বঙ্গবিভূষণ’ সম্মাননায় ভূষিত করে। তবে প্রচারবিমুখ এই মহানায়িকা ২০০৫ সালে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার গ্রহণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি জনসমক্ষে আসতে চাননি।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, পাবনার সাধারণ সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু জানান, মহানায়িকার জন্মদিনে পরিষদ এবং পাবনার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কেক কাটা ও নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

সরকারের ওপর আস্থা রাখা কঠিন হচ্ছে: টিআইবি

সরকারের ওপর আস্থা রাখা কঠিন হচ্ছে: টিআইবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App