×

আন্তর্জাতিক

যুদ্ধের মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান মিলবে না: ম্যাক্রোঁ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

যুদ্ধের মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান মিলবে না: ম্যাক্রোঁ

ছবি: সংগৃহীত

যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক সমস্যার সমাধান করতে পারবে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বৃহস্পতিবার ( ২ এপ্রিল) দক্ষিণ কোরিয়া সফরকালে ইরান ও হরমুজ প্রণালীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা দেশটির পারমাণবিক কর্মসূচির সমস্যার সমাধান করবে না, বরং তিনি কূটনীতির আহ্বান জানিয়েছেন।’

তিনি বলেন, ‘কূটনৈতিক ও কারিগরি আলোচনার কোনো কাঠামো না থাকলে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যেই পরিস্থিতি আবার খারাপ হতে পারে।’

ফরাসি রাষ্ট্রপতি হরমুজ প্রণালী খোলার জন্য প্রস্তাবিত একটি সামরিক অভিযানকেও “অবাস্তব” বলে নাকচ করে দিয়েছেন।

তিনি আরো বলেন, ‘এতে অস্বাভাবিকভাবে বেশি সময় লাগবে এবং প্রণালীটি পার হওয়া যে কাউকে বিপ্লবী রক্ষীবাহিনীর উপকূলীয় হুমকির মুখে ফেলবে, যাদের কাছে বিপুল সম্পদ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আরো নানা ধরনের ঝুঁকি রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে সরাসরি নিয়োগ

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে সরাসরি নিয়োগ

এপ্রিলে একাধিক তীব্র তাপপ্রবাহের সতর্কতা

এপ্রিলে একাধিক তীব্র তাপপ্রবাহের সতর্কতা

গঙ্গাচড়ায় ডুবে যাচ্ছে শত একর বোরো ধান, ৩ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

গঙ্গাচড়ায় ডুবে যাচ্ছে শত একর বোরো ধান, ৩ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

জুলাই সনদ নিয়ে কোনো ‘বিতর্ক দেখছি না’

জোনায়েদ সাকি জুলাই সনদ নিয়ে কোনো ‘বিতর্ক দেখছি না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App