×

আন্তর্জাতিক

একদিনে ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম

একদিনে ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

ছবি: সংগৃহীত

লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আস্তানা লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই অভিযানে অন্তত ৪০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) যুদ্ধ সংক্রান্ত সর্বশেষ তথ্যে ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। 

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় তারা হিজবুল্লাহর কয়েক ডজন সামরিক ঘাঁটি ও অবকাঠামো, যার মধ্যে অস্ত্রের ডিপো এবং উৎক্ষেপণ কেন্দ্রও রয়েছে, লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।’

এতে আরো বলেছে, ‘দক্ষিণ লেবাননের কিছু অংশে অভিযান চালানো ইসরায়েলি স্থলবাহিনী হিজবুল্লাহর একটি সেলকে শনাক্ত করে ‘নির্মূল’ করেছে এবং তাদের ব্যাপক অবকাঠামোতে হামলা চালিয়েছে।’

এদিকে, ‘ইসরায়েলের নৌবাহিনীও দক্ষিণে একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।’

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ‘গত ২৪ ঘণ্টায় তাদের ‘আকাশ, সমুদ্র ও স্থল’ থেকে চালানো হামলায় মোট ৪০ জনেরও বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে যৌথ হামলায় আহত বহু

ইরানে যৌথ হামলায় আহত বহু

মার্কিন-সংশ্লিষ্ট ইস্পাত স্থাপনা লক্ষ্যবস্তুর দাবি ইরানের

মার্কিন-সংশ্লিষ্ট ইস্পাত স্থাপনা লক্ষ্যবস্তুর দাবি ইরানের

দেশের পরিস্থিতি সংকটজনক: নাওয়াফ সালাম

দেশের পরিস্থিতি সংকটজনক: নাওয়াফ সালাম

ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App