×

আন্তর্জাতিক

বিমানঘাঁটি ব্যবহারে আমেরিকার অনুরোধ প্রত্যাখ্যান করলো রোম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম

বিমানঘাঁটি ব্যবহারে আমেরিকার অনুরোধ প্রত্যাখ্যান করলো রোম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের ইরানে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে নিজেদের সিগোনেলা বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি। দেশটির সিসিলিতে অবস্থিত এই ঘাঁটিটি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের করা একটি অনুরোধ রোম প্রত্যাখ্যান করেছে বলে এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, গত কয়েক দিন আগে এই অস্বীকৃতি জানানো হয়। মার্কিন সামরিক বাহিনী তাদের বোমারু বিমানসহ বেশ কিছু যুদ্ধবিমান এই ঘাঁটিতে অবতরণ করিয়ে সেখান থেকে মধ্যপ্রাচ্যের লক্ষ্যবস্তুর দিকে পাঠানোর পরিকল্পনা করেছিল। কিন্তু ইতালি সরকার সেই অনুমতি দিতে রাজি হয়নি।

ইতালিতে মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের চুক্তি অনুযায়ী, যেকোনও ধরনের অভিযানের আগে রোমকে আনুষ্ঠানিকভাবে জানাতে হয় এবং দেশটির সরকারের কাছ থেকে পূর্বানুমতি নিতে হয়।

ওই কর্মকর্তা আরও জানান, মার্কিন কর্তৃপক্ষ সময়মতো ইতালিকে এই অভিযানের বিষয়ে সতর্ক করেনি এবং যুদ্ধবিমানের তালিকায় শক্তিশালী বোমারু বিমান অন্তর্ভুক্ত থাকায় এই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার এর আগে অঙ্গীকার করেছিল যে সামরিক পদক্ষেপের সঙ্গে জড়িত যেকোনও সিদ্ধান্তের জন্য দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে। তবে এই সিদ্ধান্তের বিষয়ে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App