×

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী টাকার মান পড়ে যাওয়ার সম্ভাবণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী টাকার মান পড়ে যাওয়ার সম্ভাবণা

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ ইইউ-তে স্ট্যাগফ্লেশনের (টাকার অবমূল্যায়ণ) কারণ হতে পারে বলে জানিয়েছে ইউরোপীয় অর্থনৈতিক কমিশনার ভালদিস ডমব্রোভস্কিস।

তিনি বলেন, ইউরোপীয় অর্থনৈতিক কমিশনার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি স্ট্যাগফ্লেশনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ইইউ অর্থমন্ত্রীদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ডমব্রোভস্কিস বলেন, ‘ভবিষ্যৎ গভীর অনিশ্চয়তায় আচ্ছন্ন, কিন্তু এটা স্পষ্ট যে আমরা স্ট্যাগফ্লেশনারি শকের ঝুঁকিতে আছি, অর্থাৎ এমন একটি পরিস্থিতি যেখানে ধীরগতির প্রবৃদ্ধির সাথে উচ্চ মুদ্রাস্ফীতি ঘটে।

জ্বালানি সরবরাহে বিঘ্ন যদি তুলনামূলকভাবে স্বল্পস্থায়ীও হয়, তবুও পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না। তিনি সতর্ক করে বলেন, ‘এমন পরিস্থিতিতে আমাদের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে ইইউ-এর প্রবৃদ্ধি আমাদের শরৎকালীন অর্থনৈতিক পূর্বাভাসে প্রক্ষেপিত হারের চেয়ে প্রায় ০.৪ শতাংশ পয়েন্ট কম হতে পারে এবং মুদ্রাস্ফীতি এক শতাংশ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

তিনি আরো বলেন, ‘যদি বিঘ্নগুলো আরও গুরুতর ও দীর্ঘস্থায়ী হয়, তবে প্রবৃদ্ধির ওপর এর নেতিবাচক প্রভাব আরো মারাত্মক হবে। ২০২৬ এবং ২০২৭ উভয় বছরেই প্রবৃদ্ধি ০.৬ শতাংশ পয়েন্ট পর্যন্ত কম হতে পারে,” ডমব্রোভস্কিস যোগ করেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কতদিন স্থায়ী থাকবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস

কতদিন স্থায়ী থাকবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস

নতুন ভারসাম্যের সন্ধানে ভারত-বাংলাদেশ সম্পর্ক

নতুন ভারসাম্যের সন্ধানে ভারত-বাংলাদেশ সম্পর্ক

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত

মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

বিদ্যুৎ বিভাগ মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App