×

আন্তর্জাতিক

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার সময়সীমা ১০ দিন বাড়ানোর পর আন্তর্জাতিক তেলের বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে।

শুক্রবার (২৭ মার্চ) ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম নিম্নমুখী প্রবণতা দেখিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ব্রেন্ট ক্রুডের দাম ১.৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩.০৭ ডলারে এবং ডব্লিউটিআই ১.৮ শতাংশ কমে ১০৬.১২ ডলারে বিক্রি হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫০ শতাংশ এবং ডব্লিউটিআই তেলের দাম ৪০ শতাংশ বেড়ে বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল।

বিশেষজ্ঞরা বলেন, ট্রাম্পের এই ১০ দিনের আল্টিমেটাম মূলত ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল। এই সময়ে ইরান যদি আলোচনায় না আসে বা হরমুজ প্রণালী খুলতে না চায়, তবে মার্কিন বাহিনী বড় বিদ্যুৎকেন্দ্র ও তেল শোধনাগারগুলোতে হামলা চালানোর হুমকি বজায় রেখেছে।

তেলের সাময়িক দরপতন মূলত যুদ্ধের ঝুঁকি কমানোর প্রত্যাশায়। তবে সরবরাহে বড় ধরনের পরিবর্তন না হলে এবং হরমুজ প্রণালী বন্ধ থাকলে দাম পুনরায় ১১০ ডলারের গণ্ডি অতিক্রম করতে পারে। চীন ও ভারতসহ বড় আমদানিকারক দেশগুলো এই সময়ে তাদের তেলের মজুদ বাড়াচ্ছে।

আইইএ প্রধান ফাতিহ বিরোল সতর্ক করেছেন, বিশ্ব সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের দোরগোড়ায়। তেলের বাজারে সাময়িক স্থিতিশীলতা থাকলেও উভয় পক্ষের সামরিক প্রস্তুতি চলমান থাকার কারণে অদূর ভবিষ্যতে দাম ওঠা-নামার ঝুঁকি রয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধান শিক্ষক নিয়োগে প্রথম ধাপ শেষ, এবার মৌখিক পরীক্ষা

প্রধান শিক্ষক নিয়োগে প্রথম ধাপ শেষ, এবার মৌখিক পরীক্ষা

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App