মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে শান্তি আলোচনার পাশাপাশি মার্কিন প্রশাসন যুদ্ধ বিকল্প হিসেবেও অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনা শুরু করতে চাইছেন, তবে পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরো ১০ হাজার স্থলসেনা পাঠানোর বিষয়ে ভাবনাচিন্তা করছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালআ-এর প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের পরিকল্পনা সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সম্ভাব্য এই বাহিনীতে পদাতিক সৈন্য ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে।
এতদূর পর্যন্ত মার্কিন বাহিনী ইতিমধ্যেই ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ৫ হাজার মেরিন সেনা এবং প্রায় ২ হাজার প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, আরো প্রায় ১০ হাজার সৈন্য এই মোতায়েনে যুক্ত হতে পারে।
পেন্টাগনের এই সিদ্ধান্তকে ইরান-যুক্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবেলার সম্ভাব্য কৌশল হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
