×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ঘোষণার পর কমলো তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৬:১১ পিএম

যুদ্ধবিরতি ঘোষণার পর কমলো তেলের দাম

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করে পাচঁ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পর বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১১৩ ডলার থেকে ৯৬ ডলারে নেমেছে।

সোমবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক পদক্ষেপ বিলম্বিত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক নির্দেশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। এক সেশনেই ব্রেন্ট ক্রুডের দাম ১৩ শতাংশের বেশি কমে গেছে।

ইরানি বাহিনীর জাহাজ হামলার প্রেক্ষিতে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। তবে ট্রাম্পের এই নির্দেশনার পর পরিস্থিতি দ্রুত পাল্টে যায়।

ব্রেন্ট ক্রুড ফিউচার্স অনুযায়ী প্রতি ব্যারেল ক্রুড ওয়েলের দাম প্রায় ১৭ ডলার (১৫%) কমে সেশনের সর্বনিম্ন ৯৬ ডলারে নেমে এসেছে।

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর অনুযায়ী প্রতি ব্যারেলের দাম ১৩ ডলার (১৩.৫%) কমে সেশনের সর্বনিম্ন ৮৫.২৮ ডলারে অবস্থান করছে।

ইরানের জাহাজ হামলার কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে উঠে যাওয়ার পর এই ঘটনাটি ঘটল।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা কমে আসা এবং সরবরাহ ব্যবস্থা পুনরায় স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরেছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার যে ঝুঁকি তৈরি হয়েছিলো, তা আপাতত প্রশমিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বোতলের ছিপি ছোড়া থেকে ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

কুষ্টিয়া বোতলের ছিপি ছোড়া থেকে ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল একজনের

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল একজনের

বাংলাদেশিদের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশিদের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

শত্রুতার জেরে ইউপি সদস্যের পরিবারের ওপর হামলা, আহত ৫

শত্রুতার জেরে ইউপি সদস্যের পরিবারের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App