×

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একজন নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একজন নিহত

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকার খিয়াম ও নাবাতিয়া থেকে শুরু করে টায়ারের নিকটবর্তী শেহাবিয়েহ শহর পর্যন্ত রাতভর বেশ কয়েকটি বিমান হামলা চালানো চালিয়েছে ইসরায়েল।

সোমবার (২৩ মার্চ) লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে এই হামলাগুলোতে অন্তত একজন নিহত হয়েছেন।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ওই বিমান হামলায় দক্ষিণ লেবাননের টায়ার শহরের শাহাবিয়া জেলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

আর ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে নিহত ওই ব্যাক্তি একজন ইসরায়েলি নাগরিক, যিনি মূলত ‘ভুলে’ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। 

এছাড়া আরো চারজন আহত হয়েছেন এবং একটি আবাসিক এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে।

আরো পড়ুন: আলোচনা ফলপ্রসূ দাবি করে পাঁচ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ইসরায়েলি স্থল অভিযানকে সহায়তার উদ্দেশ্যে এই বিমান হামলা চালানো হয়, যার লক্ষ্য ছিলো ইসরায়েলের সীমান্তবর্তী গ্রামগুলো। 

হিজবুল্লাহ ওই এলাকার আশেপাশে অবস্থান করা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা অব্যাহত রেখেছে এবং গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর অভিযানের সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে যে তারা ৬৩টি অভিযান চালিয়েছে, যার বেশিরভাগই ছিল রকেট হামলা এবং এর পাশাপাশি কিছু ড্রোন ও কামানের গোলাও ছিল।

প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ২ মার্চ হিজবুল্লাহ সীমান্ত পেরিয়ে হামলা চালানোর পর থেকে ইসরায়েল  লেবাননের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। এরপর থেকে ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানে ১,০০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় দশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App