×

সরকার

১০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম

১০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা

ছবি: সংগৃহীত

দেশের ১০ হাজার ৫৬৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ছয় মাসের মধ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং জেলায় জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। একই সঙ্গে কারিগরি ও মাদরাসা শিক্ষার আধুনিকায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৮০ দিনের মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। পাশাপাশি স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স যুক্ত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সব উপজেলায় পর্যায়ক্রমে স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রাথমিক, মাধ্যমিক ও সমমানের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করার উদ্যোগ নেওয়া হবে।

ডিজিটাল বৈষম্য কমাতে দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়) ফ্রি ওয়াই-ফাই সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য একটি করে ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া, মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার বিষয়েও অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আগামী ছয় মাসে অ্যাগ্রিকালচার ইনটেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপ’

ট্রাম্প ‘ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপ’

ফের ৪ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা নাছের

ফের ৪ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা নাছের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় ‘বাংলার জয়যাত্রা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App