×

ক্যাম্পাস

পরীক্ষামূলকভাবে অনলাইন-অফলাইন ক্লাস চালুর চিন্তা সরকারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম

পরীক্ষামূলকভাবে অনলাইন-অফলাইন ক্লাস চালুর চিন্তা সরকারের

ছবি: সংগৃহীত

দেশের কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ে হাইব্রিড শিক্ষা পদ্ধতি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট, যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে কিছু ‘কোয়ালিটি’ বা সক্ষম স্কুলে পাইলট প্রকল্প হিসেবে এ ব্যবস্থা চালু করা যেতে পারে। সব প্রতিষ্ঠানে একসঙ্গে নয়, বরং ধাপে ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হবে।

তিনি আরো বলেন, প্রস্তাবিত মডেলে সপ্তাহের কিছু দিন অনলাইন এবং কিছু দিন অফলাইন ক্লাস পরিচালনা করা হবে। এতে জ্বালানি সাশ্রয়, যানজট হ্রাস এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠক্রম বজায় রাখা সম্ভব হবে।

শিক্ষা খাতের ভবিষ্যৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভবিষ্যতের শিক্ষা হবে প্রযুক্তিনির্ভর ও অনেকাংশে পেপারলেস। শিক্ষার্থীদের সেই বাস্তবতার জন্য প্রস্তুত করতে হবে।

তিনি উল্লেখ করেন, অতীতের বিভিন্ন সংকট যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলেছে, বর্তমান জ্বালানি সংকটও শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে ভাবার সুযোগ করে দিয়েছে।

এ সময় তিনি শিক্ষকদের প্রশিক্ষণ ও তদারকি বাড়ানোর ওপর গুরুত্ব দেন, যাতে অনলাইন ক্লাস কার্যকরভাবে পরিচালিত হয় এবং শিক্ষার্থীরা মনোযোগ ধরে রাখতে পারে।

মন্ত্রী আরো জানান, জ্বালানি সাশ্রয়ে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে অফিস সময়সূচিতে পরিবর্তন, এয়ার কন্ডিশনের তাপমাত্রা নির্ধারণ, সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক পরিবহনের ব্যবহার বাড়ানো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৪

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৪

ঢামেকে চিকিৎসক-শিক্ষার্থী সংঘর্ষ, বন্ধ জরুরি সেবা

ঢামেকে চিকিৎসক-শিক্ষার্থী সংঘর্ষ, বন্ধ জরুরি সেবা

এপ্রিলের প্রথম সপ্তাহেই রেমিট্যান্স এলো ৮২ কোটি ডলার

এপ্রিলের প্রথম সপ্তাহেই রেমিট্যান্স এলো ৮২ কোটি ডলার

ওটিটিতে ঝড় তুলেছে ‘চক্র ২’, প্রশংসার কেন্দ্রে তৌসিফ

ওটিটিতে ঝড় তুলেছে ‘চক্র ২’, প্রশংসার কেন্দ্রে তৌসিফ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App