×

জাতীয়

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা কাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা কাল

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ মার্চ এ রায়ের দিন ধার্য করেন।

মামলায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়। গত ৩০ জুন ট্রাইব্যুনাল মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

এ মামলায় ৩০ জন আসামির মধ্যে বর্তমানে ছয়জন গ্রেফতার রয়েছেন। তারা হলেন সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দেওয়া তাঁর সেই ছবি ও ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে হামের সংক্রমণ বাড়ছে, ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ বাড়ছে, ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু

জবিতে প্রথমবার ‘ভিসি রিসার্চ অ্যাওয়ার্ড’, সম্মানিত ৪ শিক্ষক

জবিতে প্রথমবার ‘ভিসি রিসার্চ অ্যাওয়ার্ড’, সম্মানিত ৪ শিক্ষক

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৪

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৪

ঢামেকে চিকিৎসক-শিক্ষার্থী সংঘর্ষ, বন্ধ জরুরি সেবা

ঢামেকে চিকিৎসক-শিক্ষার্থী সংঘর্ষ, বন্ধ জরুরি সেবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App