×

সরকার

বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:০৩ পিএম

বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশের বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে ব্যবসা পরিবেশ উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, শিল্পখাত সম্প্রসারণ, জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন, লজিস্টিকস এবং রপ্তানি বহুমুখীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে হলে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে কার্যকর নীতি গ্রহণ করতে হবে।

আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ীরা বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং একটি সহায়ক ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, বেসরকারি খাতের পক্ষ থেকে একটি সমন্বিত প্রস্তাবনা তৈরি করা হবে, যেখানে ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান তুলে ধরা হবে। এই প্রস্তাবনার ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

‘নতুন কুড়ি স্পোর্টস’সহ দুই প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দ

‘নতুন কুড়ি স্পোর্টস’সহ দুই প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App