×

ফুটবল

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে নেই দিবালা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:২৪ এএম

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে নেই দিবালা

ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপের মুকুট ধরে রাখার মিশনে প্রথম বড় ঘোষণা দিলেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার তৈরি করা ৫৫ সদস্যের বিশাল প্রাথমিক স্কোয়াডের তালিকায় যেমন কাতার বিশ্বকাপের অনেক চেনা মুখ আছেন, তেমনি একঝাঁক নতুন তরুণ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে চমক দিয়েছেন এই ২০২২ বিশ্বকাপজয়ী কোচ।

স্কালোনির এই প্রাথমিক তালিকায় লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, এমিলিয়ানো মার্তিনেসদের মতো কাতার বিশ্বকাপজয়ী তারকা আছেন। তবে এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ খেলোয়াড় পাউলো দিবালার।

তবে টুর্নামেন্ট শুরুর আগে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে শুধুমাত্র এই তালিকা থেকেই বদলি খেলোয়াড় নেওয়া যাবে। ফলে দিবালার বিশ্বকাপ স্বপ্ন এখনো একেবারে শেষ হয়ে যায়নি।

তালিকায় মোট ৬ জন গোলরক্ষক জায়গা পেয়েছেন। এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি এবং হুয়ান মুসো এগিয়ে থাকলেও চতুর্থ ও পঞ্চম গোলরক্ষক হিসেবে লড়াইয়ে আছেন ওয়াল্তের বনিতেস ও ফাকুন্দো কামবেসেস।

তবে সবচেয়ে বড় চমক রিভার প্লেটের তরুণ সান্তিয়াগো বেলত্রান, যাকে ষষ্ঠ গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে।

ডান-পার্শ্বীয় রক্ষণে নাহুয়েল মলিনা ইনজুরিতে পড়ায় কিছুটা দুশ্চিন্তা রয়েছে, তার সেরে উঠতে ২১ দিন সময় লাগতে পারে। এই পজিশনে বিকল্প হিসেবে আগুস্তিন জায়ি, কেভিন মাক আলিস্তার এবং নিকোলাস কাপালদোকে রাখা হয়েছে। সেন্ট্রাল ডিফেন্সে বোকা জুনিয়র্সের লাউতারো দি লল্লো এবং গেতাফের সাইদ রোমেরোর নাম আসাটা ছিল অপ্রত্যাশিত। বাম-রক্ষণে নিকোলাস তাগলিয়াফিকার ব্যাকআপ হিসেবে মার্কোস আকুনিয়া ও গ্যাব্রিয়েল রোয়াসের মধ্যে লড়াই চলছে।

স্কালোনি এবার বেশ কয়েকজন তরুণ তুর্কিকে তার রাডারে রেখেছেন যাদের আগে কখনো জাতীয় দলে দেখা যায়নি। বোকা জুনিয়র্সের মিল্তন দেলগাদো এবং তোমাস আরান্দা এর মধ্যে অন্যতম। আরান্দার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে স্কালোনি তাকে এক 'অসাধারণ আবিষ্কার' হিসেবে অভিহিত করেছেন।

কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের সদস্য গুইদো রদ্রিগেস, নিকোলাস দোমিঙ্গেস এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া পুনরায় দলে ডাক পেয়েছেন। সেপ্টেম্বর ২০২৪-এর পর প্রথমবারের মতো দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো। এ ছাড়াও তরুণ প্রতিভা ক্লদিও এচেভেরি এবং জানলুকা প্রেস্তিয়ানিও তালিকায় আছেন, যদিও প্রেস্তিয়ানি বিশ্বকাপে গেলে নিষেধাজ্ঞার কারণে প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না।

সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো পাওলো দিবালা, আনহেল কোরেয়া এবং ভালেন্তিন কাস্তেইয়ানোসের মতো পরীক্ষিত খেলোয়াড়দের এই ৫৫ জনের তালিকাতেও জায়গা হয়নি। তাদের পরিবর্তে স্কালোনি পারমার মাতেও পেলেগ্রিনোর মতো নতুনদের ওপর আস্থা রেখেছেন। মাতিয়াস সুলে তালিকায় থাকলেও জাতীয় দলের হয়ে তার এখনো অভিষেক হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক’

গভর্নর ‘জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক’

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রধানমন্ত্রীর নতুন রোডম্যাপ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রধানমন্ত্রীর নতুন রোডম্যাপ

আরো ২ মামলায় জামিন চাইলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আরো ২ মামলায় জামিন চাইলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

ইরান সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা

ইরান সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App