×

আমদানি-রপ্তানি

চট্টগ্রাম বন্দরে ডিজেল-জেট ফুয়েল নিয়ে ভিড়ল ৩ জাহাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পিএম

চট্টগ্রাম বন্দরে ডিজেল-জেট ফুয়েল নিয়ে ভিড়ল ৩ জাহাজ

ছবি : সংগৃহীত

সিঙ্গাপুর থেকে একটি জাহাজে জেট ফুয়েল (বিমানের জ্বালানি) এবং মালয়েশিয়া থেকে দুটি জাহাজে করে ডিজেল এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। বুধবার (১৫ এপ্রিল) এসব জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টা থেকে এমটি গ্রেট প্রিন্সেস জাহাজটি ডলফিন জেটি-৬ এ জ্বালানি খালাস শুরু করেছে। জাহাজটি সিঙ্গাপুর থেকে প্রায় ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে এসেছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস জাহাজটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে যাত্রা করে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। জাহাজটিতে প্রায় ৩৪ হাজার টন ডিজেল রয়েছে। বর্তমানে লাইটারেজ পদ্ধতিতে জ্বালানি খালাস চলছে এবং বুধবার দুপুরে এটি ডলফিন জেটি-৫ এ ভেড়ার কথা রয়েছে।

আরো পড়ুন : জেট ফুয়েল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে, ডিজেল নিয়ে পথে দুটি

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনি জাহাজটি প্রায় ৩২ হাজার টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাত থেকে বহির্নোঙরে জ্বালানি খালাস শুরু করেছে। জাহাজটি আজ ডলফিন জেটি-৬ এ পৌঁছানোর কথা রয়েছে। এটিও ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করেছিল।

বিপিসির কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের গভীরতা-সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে বড় জাহাজগুলো প্রথমে বহির্নোঙরে এসে আংশিক তেল খালাস করে। এরপর অবশিষ্ট জ্বালানি জেটিতে ভেড়ার পর খালাস করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App