×

পরীক্ষা

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করলো ঢাকা বোর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পিএম

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করলো ঢাকা বোর্ড

ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাকে সামনে রেখে প্রকাশিত এ তালিকায় কেন্দ্রের নাম, কোড নম্বর, সংশ্লিষ্ট কলেজসমূহের নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে গোপনীয় কাগজপত্র, অলিখিত উত্তরপত্রসহ প্রয়োজনীয় সব উপকরণ সংগ্রহ করে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবেন

পরীক্ষা শেষে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। পাশাপাশি উত্তরপত্রসমূহ নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণ করতে হবে।ক

অন্যদিকে, ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবে। পরীক্ষা শেষে সংশ্লিষ্ট সব নথিপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা করেছিলেন আমির খান

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা করেছিলেন আমির খান

সবজির দাম ঊর্ধ্বমুখী, ১০০ টাকার নিচে নেই সবজি

সবজির দাম ঊর্ধ্বমুখী, ১০০ টাকার নিচে নেই সবজি

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

সুস্থ হয়ে উঠছেন মোজতবা খামেনি, গুরুত্বপূর্ণ বৈঠকে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন

সুস্থ হয়ে উঠছেন মোজতবা খামেনি, গুরুত্বপূর্ণ বৈঠকে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App