×

ক্রিকেট

যে কারণে দলে কোনো পরিবর্তন আনেননি হাবিবুল বাশাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পিএম

যে কারণে দলে কোনো পরিবর্তন আনেননি হাবিবুল বাশাররা

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন না আনার কারণ ব্যাখ্যা করেছেন নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। দায়িত্ব নেওয়ার পর এটাই তার নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেলের প্রথম দল ঘোষণা।

শনিবার (১১ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়।

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে জয় পাওয়া দলটির ওপরই আস্থা রেখেছেন নতুন নির্বাচকরা। প্যানেলে আছেন হাবিবুল বাশার, নাঈম ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত ও নাদিফ চৌধুরী।

দল অপরিবর্তিত রাখার ব্যাখ্যায় হাবিবুল বাশার বলেন, সাম্প্রতিক সিরিজে দলের পারফরম্যান্স ইতিবাচক ছিল এবং ক্রিকেটাররা ভালো খেলেছে। তার মতে, দলে নতুন কেউ এলে তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া জরুরি। একইভাবে যারা খেলেছে, তাদের পারফরম্যান্স খুব খারাপ না হওয়ায় ধারাবাহিকতা বজায় রাখাই ছিল মূল লক্ষ্য।

তিনি আরো জানান, পেস বোলিং বিভাগে রোটেশন নীতি প্রয়োগ করা হতে পারে। কারণ এই বিভাগে বিকল্প বেশি থাকায় ঘুরিয়ে খেলালেও দলের ক্ষতি হবে না। বিশেষ করে ইনজুরি ব্যবস্থাপনার জন্য পেসারদের রোটেশন করা হবে।

তবে ব্যাটিং লাইনআপে স্থিরতা আনার ওপর জোর দিয়েছেন নির্বাচকরা। টপ অর্ডার ও মিডল অর্ডারে আরো উন্নতি প্রয়োজন বলে মনে করছেন তারা।

আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনার কথাও জানিয়েছেন বাশার। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য সেই আসরের আগে একাধিক সিরিজ খেলার সুযোগ রয়েছে। তার বিশ্বাস, নির্ধারিত সময়ের মধ্যেই বিশ্বকাপের দল চূড়ান্ত করতে পারবে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সদিচ্ছা’ নিয়ে আলোচনার আহ্বান জাতিসংঘের

‘সদিচ্ছা’ নিয়ে আলোচনার আহ্বান জাতিসংঘের

ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় ভর্তি ২৭ শিশু

ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় ভর্তি ২৭ শিশু

মাছ ধরার ট্রলারে বস্তায় মিললো ৫ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৯

মাছ ধরার ট্রলারে বস্তায় মিললো ৫ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৯

‘সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব’

বাণিজ্যমন্ত্রী ‘সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App