×

ইউরোপ

জার্মানি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:৫৮ এএম

জার্মানি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

জার্মানি থেকে প্রায় ৫ হাজার সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। স্থানীয় সময় শুক্রবার (১ মে) পেন্টাগনের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে শন পারনেল বলেন, ইউরোপে সামরিক অবস্থান নিয়ে বিস্তৃত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সংশ্লিষ্ট অঞ্চলের বাস্তব পরিস্থিতি ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ন্যাটো জোটে তৈরি হওয়া মতবিরোধের কারণে জার্মানিতে সামরিক উপস্থিতি কমানোর বিষয়টি বিবেচনার কথা জানিয়েছিলেন।

আরো পড়ুন : ফ্রান্সের নেতৃত্বে হরমুজ প্রণালিতে শিগগির আন্তর্জাতিক অভিযান

ইরান ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়ার মধ্যেই ন্যাটো মিত্র জার্মানির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। কয়েক দিন আগে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জর সঙ্গে তিক্ত বাক্যবিনিময়ের পর দেশটি থেকে সেনা সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছিলেন ট্রাম্প।

দুই মাস ধরে চলা ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় ইরান সরকার যুক্তরাষ্ট্রকে ‘অপমান’ করছে— এমন অভিযোগও তুলেছিলেন জার্মান চ্যান্সেলর। ধারণা করা হচ্ছে, এসব ঘটনার ধারাবাহিকতায়ই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App