×

জাতীয়

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

ফাইল ছবি

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। 

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিষেধাজ্ঞার কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্যে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করা হবে। দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।

জাটকা আহরণ, ক্রয়-বিক্রি ও মজুদ করা থেকে জনসাধারণ বিরত থাকার আহ্বান জানান। 

তিনি বলেন, সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে। প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরো জানান, বৈশাখে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী দপ্তর থেকে সিদ্ধান্ত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য: অর্থমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য: অর্থমন্ত্রী

সব জেলায় জরুরি চিঠি পাঠালো মন্ত্রিপরিষদ

সব জেলায় জরুরি চিঠি পাঠালো মন্ত্রিপরিষদ

যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে আসিম মুনিরের রাতভর বৈঠক

যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে আসিম মুনিরের রাতভর বৈঠক

সরকারের প্রথম একনেক সভায় ৬ প্রকল্প অনুমোদন

সরকারের প্রথম একনেক সভায় ৬ প্রকল্প অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App