×

বিনোদন

বিদুষী বর্ণিতার ‘লাক্স সুপারস্টার ২০২৫’ জয়ের গল্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৬ এএম

বিদুষী বর্ণিতার ‘লাক্স সুপারস্টার ২০২৫’ জয়ের গল্প

বিদুষী বর্ণিতা। ছবি : সংগৃহীত

মেহেবুব আলম ও মেরী ইয়াসমিন দম্পতির একমাত্র কন্যা বিদুষী বর্ণিতা রাজশাহীতে জন্মলেও ঢাকাতেই বেড়ে উঠেছেন। বাবা রেডিও ও সংবাদমাধ্যমে কাজ করেছেন, মা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ছোটবেলা থেকেই ছায়ানটের সংগীত শিক্ষালয় এবং নৃত্যশিল্পী মুনমুন আহমেদের কাছে গান ও নাচ শিখেছেন তিনি।

শিশুশিল্পী হিসেবে বর্ণিতার প্রথম বড় কাজ ছিল নাসির উদ্দীন ইউসুফের গেরিলা সিনেমায়। তখন বয়স মাত্র ছয়–সাত বছর। বাবা রেডিওতে কাজ করায় তাঁর ভয়েস প্রথমবার জনপ্রিয়তা পেয়েছিল ‘কি শুনাইলেন কিবরিয়া ভাই’ শোয়ের বিজ্ঞাপনে। এরপর বেশ কয়েকটি টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। তবে নিয়মিত অভিনয়ের সুযোগ কিছুটা দেরিতে এসেছে। বর্ণিতা জানান, প্রায় আট–নয় বছরের একটা গ্যাপ ছিল। অনেক চেষ্টা করেছি, কিন্তু তেমন সুযোগ পাইনি।

আরো পড়ুন : রাহুলের মৃত্যু, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের

‘লাক্স সুপারস্টার ২০২৫’-এ অংশগ্রহণের সময় বর্ণিতা ছিলেন হাসপাতালে ভর্তি। তিনি স্মরণ করে বলেন, প্রায় এক মাস হাসপাতালে ছিলাম। মনে হয়েছিল, এই সময়টা কেন হলো। কিন্তু নিজের ওপর আস্থা হারাইনি। সুস্থ হয়ে লড়াই শুরু করেছিলাম।

লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে বর্ণিতা ১১ হাজার প্রতিযোগীর মধ্যে সেরা দশে উঠেন। প্রথমবারের মতো প্রথম হওয়া তাঁর জন্য ছিল একটি বড় স্বপ্নপূরণের মুহূর্ত।

প্রতিযোগিতার পুরো যাত্রায় জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রায়হান রাফীসহ বিভিন্ন তারকার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। বর্ণিতা বলেন, জয়া আহসান ম্যামের কাছ থেকে অভিনয় শেখা বা ছোট্ট পরামর্শ পাওয়া অনেক বড় ব্যাপার। মেহজাবীন ম্যাম ও রায়হান রাফী স্যারের কাছ থেকেও অনেক কিছু শিখেছি।

বর্ণিতার কাছে বিজয়ের ট্রফি শুধু শোকেসের বস্তু নয়, এটি মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন। তিনি বলেন, এই ট্রফি কেবল আমার নয়, যাঁরা নেপথ্যে পরিশ্রম করেছেন, তাদের দায়িত্বও এতে আছে। আমি চাই এই ট্রফির সম্মান রেখে কাজ করব, যেন সবাই বলতে পারে—‘আমাদের মেয়েটা ভালো করছে।’

বর্ণিতা রায়হান রাফীর পরিচালনায় একটি সিনেমায় ও শিহাব শাহীন স্যারের ওয়েব প্রজেক্টে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

বর্ণিতা বললেন, শুধু অন্য কাউকে দেখে স্বপ্ন দেখার দরকার নেই, নিজের ওপর বিশ্বাস রাখো। নিজেকে দেখেই নিজের স্বপ্ন সাজাও। এই চেষ্টাই এগিয়ে যাওয়ার পথ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৫ শিশুর মৃত্যু

নতুন দায়িত্বে মাহদী আমিন ও ছালেহ শিবলী

নতুন দায়িত্বে মাহদী আমিন ও ছালেহ শিবলী

পলাতক আসামি মঞ্জু গ্রেফতার

পলাতক আসামি মঞ্জু গ্রেফতার

তালাবদ্ধ ঘরে ঝুলছে ছাত্রদল নেতার লাশ

তালাবদ্ধ ঘরে ঝুলছে ছাত্রদল নেতার লাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App