×

অন্যান্য

আজ রাত সাড়ে ৮টায় ‘ইত্যাদি’, মিস না করার আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০১:৫৩ পিএম

আজ রাত সাড়ে ৮টায় ‘ইত্যাদি’, মিস না করার আহ্বান

ছবি: সংগৃহীত

ঈদের আনন্দকে আরো রঙিন ও উপভোগ্য করে তুলতে দর্শকদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি আজ রাতেই হাজির হচ্ছে নতুন পর্ব নিয়ে। বরাবরের মতো বৈচিত্র্যময় আয়োজন ও ব্যতিক্রমী উপস্থাপনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত।

রোববার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে সম্প্রচারিত হবে বহুল প্রতীক্ষিত এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই থাকছে আবেগঘন পরিবেশনা। কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-এর সুরে শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করবে। এরপর থাকছে জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক ও বিভিন্ন ধারার গান।

এবারের আয়োজনকে আরও বর্ণিল করে তুলতে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হবে জমকালো নৃত্য। পাশাপাশি, ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে তুলে ধরা হবে সমসাময়িক নানা সামাজিক অসঙ্গতি ও বাস্তবতা যা ‘ইত্যাদি’র অন্যতম বৈশিষ্ট্য।

এছাড়া গ্রামীণ জীবন ও সমাজের বিভিন্ন দিক নিয়ে নির্মিত নাট্যাংশ দর্শকদের ভাবনার খোরাক জোগাবে। নিয়মিত পর্বের সঙ্গে এবার যুক্ত হয়েছে একটি বিশেষ মিউজিক্যাল ড্রামা, যা অনুষ্ঠানটিতে বাড়তি আকর্ষণ যোগ করবে।

সব মিলিয়ে, ঈদের রাতে পরিবার-পরিজনের সঙ্গে উপভোগ করার মতো একটি পূর্ণাঙ্গ বিনোদন প্যাকেজ নিয়ে হাজির হচ্ছে ‘ইত্যাদি’। তাই প্রিয় এই অনুষ্ঠানটি আজ রাতেই উপভোগ করতে ভুল না করার আহ্বান জানানো হয়েছে দর্শকদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন জেলায় মা-মেয়েসহ ৫ জনের মৃত্যু

কালবৈশাখীর তাণ্ডব তিন জেলায় মা-মেয়েসহ ৫ জনের মৃত্যু

‘আমি কাউকে ধর্ষণ করিনি’

এপস্টাইন ইস্যুতে ট্রাম্প ‘আমি কাউকে ধর্ষণ করিনি’

জামায়াতের এমপির গাড়িতে হামলা, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

জামায়াতের এমপির গাড়িতে হামলা, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাবিতে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় সিনিয়রের ওপর হামলা

রাবিতে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় সিনিয়রের ওপর হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App