×

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নির্দেশনা জানা যাবে আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ এএম

শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নির্দেশনা জানা যাবে আজ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক জ্বালানিসংকটের প্রভাব বিবেচনায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতি নিয়ে নতুন নির্দেশনা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার(৫ এপ্রিল) অনলাইন ও সশরীর ক্লাস পরিচালনা সংক্রান্ত এ নির্দেশনা জানানো হবে।

বৃহস্পতিবার(২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসংক্রান্ত বিষয়ে কিছু বিষয় নিয়ে আরও আলোচনা প্রয়োজন হওয়ায় আলাদা নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়।

তিনি আরো জানান, শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে রবিবার থেকেই ধাপে ধাপে নির্দেশনা দেওয়া শুরু হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় সপ্তাহে ছয় দিন ক্লাস পরিচালনার একটি পরিকল্পনা বিবেচনায় নেয়। প্রস্তাব অনুযায়ী, জোড়-বিজোড় পদ্ধতিতে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার চিন্তা করা হচ্ছে। অর্থাৎ এক দিন অনলাইন ক্লাস হলে পরদিন সশরীরে পাঠদান চলবে।

এছাড়া অনলাইন ক্লাস হলেও শিক্ষকদের প্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করার বিষয়টি বিবেচনায় রয়েছে। ব্যবহারিক ক্লাসগুলো সশরীরেই নেওয়া হবে বলে পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটির কারণে প্রায় ৪০ দিন বন্ধ থাকার পর গত রবিবার থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তদন্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ

বিসিবি নির্বাচন নিয়ে প্রতিবেদন জমা তদন্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ

হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৫ শিশুর মৃত্যু

নতুন দায়িত্বে মাহদী আমিন ও ছালেহ শিবলী

নতুন দায়িত্বে মাহদী আমিন ও ছালেহ শিবলী

পলাতক আসামি মঞ্জু গ্রেফতার

পলাতক আসামি মঞ্জু গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App