×

শিক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৩ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল দেখা যাচ্ছে। 

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন বিভাগের ২২ জেলায় সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১ ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩। তিন বিভাগে মোট কেন্দ্রের সংখ্যা ছিল ৬০৩, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App