×

অর্থনীতি

রাজধানীতে সবজির দামে স্বস্তি, কিছুটা কমেছে দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

রাজধানীতে সবজির দামে স্বস্তি, কিছুটা কমেছে দাম

ছবি: সংগৃহীত

দুই দিন আগের তুলনায় রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে সামান্য কমতি দেখা গেছে। আগে যেসব সবজি কেজিতে ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলত না, সেগুলোর দাম এখন ১০ থেকে ২০ টাকা কমেছে। এতে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রামপুরা, মালিবাগ, শাহজাহানপুর, খিলগাঁও ও বাসাবো এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

শসার দাম কমে ৪০ থেকে ৫০ টাকায় এসেছে। ৮০ টাকার টমেটো এখন ৪০ টাকায়, কাঁচামরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি শিমের দাম ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, পটল ও করলা ৬০–৭০ টাকায় বিক্রি হচ্ছে। গাজর ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা, ধুন্দল, ঝিঙ্গা ও চিচিঙ্গা ৬০–৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে, জালি কুমড়া ৪০–৫০ টাকা, লাউ ৬০ টাকায়। বাঁধাকপি ও ফুলকপি ৫০ টাকার মধ্যে, আর সজনা ডাটার দাম কমে ১২০–১৪০ টাকায় এসেছে।

শাহজাহানপুর কাঁচাবাজারের বিক্রেতা বোরহান বলেন, “পাইকারি বাজারে সবজির সরবরাহ এখন স্বাভাবিক, তাই খুচরা বাজারেও দাম কিছুটা কমেছে। তবে সরবরাহ কমলে আবার দাম বাড়তে পারে।”

ক্রেতা আসমা আক্তার বলেন, “সবজির দাম কমে যাওয়ায় মানুষ বিভিন্ন সবজি কিনতে পারছে। কিছুটা স্বস্তি পেয়েছি, তবে দাম আরও কম হলে ভালো হতো।”

সার্বিকভাবে, সরবরাহ বাড়ার কারণে রাজধানীর বাজারে সবজির দামে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন ক্রেতা ও বিক্রেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিএসএলের ১১তম আসর শুরু হচ্ছে আজ

পিএসএলের ১১তম আসর শুরু হচ্ছে আজ

খারগ দ্বীপ দখলে চেষ্টা হলে টানা হামলার হুঁশিয়ারি ইরানের

খারগ দ্বীপ দখলে চেষ্টা হলে টানা হামলার হুঁশিয়ারি ইরানের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশ

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App