×

অর্থনীতি

স্বর্ণের দাম কমলো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১১:০০ পিএম

স্বর্ণের দাম কমলো

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমেছে। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দর দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা।

সোমবার (৭ জুলাই) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) মূল্য হ্রাস পেয়েছে। ফলে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৫০৫ টাকা কমিয়ে ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৯৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকা। 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (৮ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে। গত ২ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়। এর আগে ২৯ জুন ও ২৫ জুন দুই দফা দর কমানো হয়। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্কুল বন্ধ ও অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি সোমবার

স্কুল বন্ধ ও অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি সোমবার

বেবী নাজনীন-কনকচাঁপা-চমকসহ আরও যারা বিএনপি থেকে এমপি হতে চান

সংরক্ষিত নারী আসন বেবী নাজনীন-কনকচাঁপা-চমকসহ আরও যারা বিএনপি থেকে এমপি হতে চান

হাসানাহ কুরআন অলিম্পিয়াডের বিজয়ীদের পুরস্কার দিলেন আজহারি

হাসানাহ কুরআন অলিম্পিয়াডের বিজয়ীদের পুরস্কার দিলেন আজহারি

সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ

সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App