×

রোগব্যাধি

হাম ও উপসর্গে দেশে আরো ৯ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

হাম ও উপসর্গে দেশে আরো ৯ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ছয়জনের মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছিল।

এ সময় সারা দেশে নতুন করে আরো ১ হাজার ২৭৬ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম শনাক্ত হয়ে মারা যাওয়া তিন শিশুই ঢাকার বাসিন্দা। অন্যদিকে হামের উপসর্গে বরিশালে দুইজন, ঢাকায় দুইজন, রাজশাহীতে একজন এবং সিলেটে একজন শিশুর মৃত্যু হয়েছে।

আরো পড়ুন : ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ২২৬ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরো ৪৭ শিশু।

এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৩৪ হাজার ৬৬২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ২৩ হাজার ৩৪৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসা শেষে ১৯ হাজার ৯৯১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

একই সময়ে দেশে ৪ হাজার ৮৫৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পকে ‘শান্তি পুরস্কার’ দিয়ে মানবাধিকারকে উপহাস করেছে ফিফা

ট্রাম্পকে ‘শান্তি পুরস্কার’ দিয়ে মানবাধিকারকে উপহাস করেছে ফিফা

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

আইএমএফ মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

মদ্রিচের অস্ত্রোপচার, বিশ্বকাপে কি খেলবেন

মদ্রিচের অস্ত্রোপচার, বিশ্বকাপে কি খেলবেন

বিশ্ববাজারে তেলের দাম বাড়ল আরও ৩ শতাংশ

বিশ্ববাজারে তেলের দাম বাড়ল আরও ৩ শতাংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App