×

খেলা

মদ্রিচের অস্ত্রোপচার, বিশ্বকাপে কি খেলবেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম

মদ্রিচের অস্ত্রোপচার, বিশ্বকাপে কি খেলবেন

মুখে গুরুতর চোট পান মদ্রিচ। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল শুরুর আগমুহূর্তে গালের হাড় ভেঙে গুরুতর চোট পেয়েছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক ও এসি মিলান তারকা লুকা মদ্রিচ। মঙ্গলবার (২৮ এপ্রিল) গোল ডটকম এক প্রতিবেদনে জানায়, গতকাল তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত রোববার ইতালিয়ান সিরি-আ লিগে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে আঘাত পাওয়ায় বিশ্বমঞ্চে মদ্রিচের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

ম্যাচ চলাকালীন বল দখলের লড়াইয়ে জুভেন্টাস মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির সঙ্গে মাথায় মাথা লেগে গুরুতর আহত হন ৪০ বছর বয়সী এই ফুটবলার। সান সিরোতে অনুষ্ঠিত সেই ম্যাচের শেষ ১০ মিনিট বাকি থাকতে তিনি মাঠ ছাড়েন। পরবর্তীতে পরীক্ষায় তার বাম গালের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় এবং দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ অবশ্য মদ্রিচের ফিটনেস নিয়ে আশাবাদী। তিনি বলেন,‘লুকার সঙ্গে আমার কথা হয়েছে। আমি বিশ্বাস করি, বিশ্বকাপের আগে প্রস্তুত হতে সে সর্বোচ্চ চেষ্টা করবে। অধিনায়ক হিসেবে সে-ই দলকে নেতৃত্ব দেবে বলে আমি আশাবাদী।’ অস্ত্রোপচার পরবর্তী পুনর্বাসনের কারণে এসি মিলানের হয়ে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

সাবেক রিয়াল মাদ্রিদ তারকা মদ্রিচ এ বছর এসি মিলানের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। ৩২টি ম্যাচে শুরুর একাদশে থাকা এই মিডফিল্ডারের চুক্তির মেয়াদ এ মৌসুমে শেষ হওয়ার কথা থাকলেও আরও এক বছর থাকার সুযোগ রয়েছে তার সামনে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

বিফলে স্বর্ণার ফিফটি, হার দিয়ে শুরু বাংলাদেশের

বিফলে স্বর্ণার ফিফটি, হার দিয়ে শুরু বাংলাদেশের

তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে স্বর্ণ

তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে স্বর্ণ

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে হট্টগোল, স্পিকারের কড়া রুলিং

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে হট্টগোল, স্পিকারের কড়া রুলিং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App