×

রোগব্যাধি

হামের ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৯০০, মৃত্যু ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

হামের ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৯০০, মৃত্যু ২

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ৮৮৮ জন এবং নিশ্চিত হামরোগে আক্রান্ত হয়েছেন ৮০ জন। একই সময়ে হাম সন্দেহে একজন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৮৮ জন। আর গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৫ জন।

আরো পড়ুন : রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮০ জন। আর ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা হয়েছে দুই হাজার ৪৮৯ জন। ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন নয় হাজার ৪৬৩ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন সাত হাজার ২২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ২৪ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১৪৫ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনা শুরু

ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনা শুরু

বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী

বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী

বিএনপিকে রাবণ আখ্যা দিলেন নাহিদ ইসলাম

বিএনপিকে রাবণ আখ্যা দিলেন নাহিদ ইসলাম

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হাসপাতালে ভর্তি

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হাসপাতালে ভর্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App