×

ঢালিউড

এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম

এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’

ছবি: সংগৃহীত

দেশে সফলতার পর আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে বনলতা এক্সপ্রেস। পরিচালক তানিম নূর নির্মিত এই সিনেমাটি শুক্রবার (২৭ মার্চ) থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

ছবিটির পরিবেশক বঙ্গজ ফিল্মস জানিয়েছে, ব্যাংকস টাউন, ক্যাম্পবেল টাউন ও ক্যারোসলসহ অস্ট্রেলিয়ার ১৯টি হলে একযোগে সিনেমাটি মুক্তি পেয়েছে।

দেশে মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও ভালো আয় করছে ছবিটি। এই সাফল্যের ধারাবাহিকতায় আগামী এপ্রিল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহেও মুক্তির পরিকল্পনা রয়েছে।

একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত গল্পে বিভিন্ন যাত্রীর জীবনচিত্র তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধান শিক্ষক নিয়োগে প্রথম ধাপ শেষ, এবার মৌখিক পরীক্ষা

প্রধান শিক্ষক নিয়োগে প্রথম ধাপ শেষ, এবার মৌখিক পরীক্ষা

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App