×

ঢাকা

বিনামূল্যে মিলবে জলাতঙ্কের চিকিৎসা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

Icon

আব্দুস ছাত্তার, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:৫৪ পিএম

বিনামূল্যে মিলবে জলাতঙ্কের চিকিৎসা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক (র‍্যাবিস) ভ্যাকসিন উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব ভ্যাকসিন হস্তান্তর করেন।

অনুষ্ঠানে এমপি মান্নান বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। সময়মতো ভ্যাকসিন না পেলে অনেক ক্ষেত্রে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং দরিদ্র রোগীদের কষ্ট লাঘবে এই ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, স্বাস্থ্যখাতে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সোনারগাঁওয়ের মানুষের পাশে থেকে কাজ করে যাবেন। চিকিৎসাসেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান। তিনি বলেন, জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা ও দ্রুত চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমপি মান্নানের এই উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীরা উপকৃত হবেন। একই সঙ্গে ভ্যাকসিন সংকটও অনেকাংশে কমবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত, সোনারগাঁও থানার ওসি মহিববুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোনারগাঁওয়ে কুকুর ও অন্যান্য প্রাণীর কামড়ে আহত রোগীদের মধ্যে র‍্যাবিস ভ্যাকসিনের চাহিদা রয়েছে। নতুন করে ৬০০ ডোজ ভ্যাকসিন পাওয়ায় চিকিৎসাসেবা কার্যক্রম আরও গতিশীল হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনের হাফেজার মৃত্যু

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনের হাফেজার মৃত্যু

জামায়াত ও জাকাত নিয়ে নিলোফারের বক্তব্যের নিন্দা

জামায়াত ও জাকাত নিয়ে নিলোফারের বক্তব্যের নিন্দা

নিখোঁজের দুদিন পর হাওরে মিলল কৃষকের লাশ

নিখোঁজের দুদিন পর হাওরে মিলল কৃষকের লাশ

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App