×

রাজনীতি

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের গৌরাঙ্গ বাজার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে নেতাকর্মীরা শহরের উকিলপাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গৌরাঙ্গ বাজার মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় তারা নবগঠিত কমিটি বাতিল এবং “ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের” দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গত বছরের ১৫ মে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হলেও কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই মাত্র ২৪ দিনের মাথায় সেটি স্থগিত করা হয়। পরে গত ২ মে ঘোষিত নতুন কমিটিতে আগের চারজন সদস্যকে বহাল রেখে শুধুমাত্র রেদুয়ান রহমান ওয়াকিউরকে বাদ দেওয়া হয়েছে, যা অন্যায্য ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে গঠিত এ কমিটি নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগী, যোগ্য ও মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির কারণে গৌরাঙ্গ বাজার এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তবে এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানে কর্মসূচি অব্যাহত রাখেন। পরে প্রায় এক ঘণ্টা পর তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন কিশোরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পাভেল হাসান, গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াদ আজিজ এবং বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সানি আহমেদ খানসহ অন্য নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে ফরাসি রণতরী

হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে ফরাসি রণতরী

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি

বিএনপি হাইজ্যাক হয়ে গেছে

হাসনাত আবদুল্লাহ বিএনপি হাইজ্যাক হয়ে গেছে

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App