×

চট্টগ্রাম

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনের হাফেজার মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:০১ পিএম

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনের হাফেজার মৃত্যু

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে লিমা আক্তার (১৫) নামে এক কোরআনের হাফেজার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রব হাওলাদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিমা ওই এলাকার ইউসুফ আলী খোকনের মেয়ে। সম্প্রতি তিনি স্থানীয় একটি মাদ্রাসা থেকে কোরআনের হেফজ সম্পন্ন করেছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকায় হালকা বৃষ্টি হচ্ছিল। সেই অবস্থায় লিমা বাড়ির পাশের ক্ষেতে সয়াবিন আনতে যান। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফজুমিয়ার হাটের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিমার চাচা পল্লী চিকিৎসক মো. রিয়াজ জানান, সয়াবিন আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে কোরআনের হাফেজা হওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আপেল মাহমুদ বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের সদস্যরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে ফরাসি রণতরী

হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে ফরাসি রণতরী

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি

বিএনপি হাইজ্যাক হয়ে গেছে

হাসনাত আবদুল্লাহ বিএনপি হাইজ্যাক হয়ে গেছে

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App