×

রাজশাহী

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৭:১৩ পিএম

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের খিয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম মিলন চন্দ্র মহন্ত (২৫)। তিনি ওই এলাকার সুবাস চন্দ্র মহন্তের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিলনের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলিস্তানে জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল

চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল

ডোবার পানিতে পড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর

ডোবার পানিতে পড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর

উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App