×

ঢাকা

গাজীপুর

ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম

ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

ছবি: প্রতীকি

গাজীপুর মহানগরের সদর থানার দেশীপাড়া এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ২১ বছর।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জয়দেবপুর-রাজশাহী রেললাইনে এ ঘটনাটি ঘটেছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, গাজীপুর মহানগরের দেশীপাড়া এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়েন ওই তরুণ। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি উল্লেখ করে এসআই জানান, ওই তরুণের পরনে কালো রঙের গেঞ্জি ও ফুল প্যান্ট রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সপ্তাহে ২ দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট

সপ্তাহে ২ দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট

চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে দেশের স্বার্থ আগে : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে দেশের স্বার্থ আগে : নৌপরিবহনমন্ত্রী

গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন বাস্তবায়নে হাইকোর্টের রুল

গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন বাস্তবায়নে হাইকোর্টের রুল

এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৯৭ কোটি ডলার

এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৯৭ কোটি ডলার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App