×

আইন-বিচার

গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন বাস্তবায়নে হাইকোর্টের রুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম

গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন বাস্তবায়নে হাইকোর্টের রুল

ছবি : সংগৃহীত

গৃহকর্মীদের জন্য ‘বাধ্যতামূলক নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা’ কার্যকর না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে রিটে উত্থাপিত সুপারিশ অনুযায়ী গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রুলের জবাব দিতে আইন সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খাদিজাতুল কোবরা। শুনানি শেষে তিনি জানান, গত ৫ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বাসায় মা ও মেয়েকে হত্যার ঘটনা ব্যাপক আলোড়ন তোলে। ওই ঘটনায় অভিযুক্ত ছিলেন বাসারই এক গৃহকর্মী। এ ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

নোটিশে ১৯৬১ সালের গৃহকর্মী নিবন্ধন অধ্যাদেশ অনুযায়ী গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা চালুর আহ্বান জানানো হয়। তবে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় চলতি বছরের ৩১ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করা হয়।

উল্লেখ্য, ১৯৬১ সালের অধ্যাদেশে রাজধানী ঢাকার কয়েকটি এলাকা—ঢাকা কোতোয়ালী, সূত্রাপুর, লালবাগ, রমনা ও তেজগাঁও—এ গৃহকর্মীদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সরকার গেজেটের মাধ্যমে অন্য এলাকাও এর আওতায় আনার সুযোগ রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির দাম বাড়ায় জামায়াতের উদ্বেগ

এলপিজির দাম বাড়ায় জামায়াতের উদ্বেগ

দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস

দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস

আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা : ট্রাম্প

আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা : ট্রাম্প

‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App