×

ঢাকা

সিংগাইরে ঈদ আনন্দ জনসমুদ্র পরিণত

Icon

মাসুম বাদশাহ সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম

সিংগাইরে ঈদ আনন্দ জনসমুদ্র পরিণত

ছবি: কাগজ প্রতিবেদক

সিংগাইরের ধল্লা ভাষা শহীদ রফিক সেতু, শোল্লা ব্রিজ, জামশা ব্রিজ ও কাংশা ব্রিজ এলাকায় ঈদের দিন থেকেই শুরু হয়েছে বিনোদন প্রিয় মানুষের উপচে পড়া ভিড়। ঈদুল ফিতরকে ঘিরে প্রতিবছরের মতো এবারও রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো দর্শনার্থী এসব স্থানে ভিড় জমিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আনন্দঘন সময় কাটাতে মানুষের অবিরাম আনাগোনা লক্ষ্য করা গেছে। এক কথায় সিংগাইরে ঈদ আনন্দ এখন জনসমুদ্র পরিণত হয়েছে।

নদীঘেঁষা এসব স্থানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, নৌকা ভ্রমণ, খোলা আকাশের নিচে সময় কাটানো এবং ছবি তোলার প্রতি দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। এতে পুরো এলাকা যেন পরিণত হয়েছে এক মিলনমেলায়। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও অস্থায়ী দোকান বসিয়ে খাবার, খেলনা ও নানা পণ্য বিক্রি করছেন, যা তাদের জন্য বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করেছে।

ঢাকা থেকে ঘুরতে আসা দর্শনার্থী রায়হান বলেন, “ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে এমন সুন্দর পরিবেশে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে। এখানে প্রকৃতির কাছাকাছি আসা যায়।” স্থানীয় বাসিন্দা বিপাশা বলেন, “প্রতিবছরই ঈদের সময় এখানে ভিড় হয়, তবে এবার মানুষের সংখ্যা আরও বেশি মনে হচ্ছে।” আরেক দর্শনার্থী  আবুল হোসেন  জানান, “বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে বেশ আনন্দ পাচ্ছি, তবে ভিড়ের কারণে একটু অসুবিধাও হচ্ছে।”

 এ ব্যাপারে থানার ওসি মো: মাজাহারুল ইসলাম  বলেন, অতিরিক্ত ভিড়ের কারণে কিছু এলাকায় যানজট ও নিরাপত্তা ঝুঁকি দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করেছে এবং দর্শনার্থীদের শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে চলাচলের আহ্বান ওসি  ।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আকস্মিক অভিযানে গিয়ে হাসপাতাল সিলগালা করলেন স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক অভিযানে গিয়ে হাসপাতাল সিলগালা করলেন স্বাস্থ্যমন্ত্রী

হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় দলের নির্বাচক প্যানেল ঘোষণা

হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় দলের নির্বাচক প্যানেল ঘোষণা

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইরানে আবার হামলা

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইরানে আবার হামলা

২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনমেলা

২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনমেলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App