×

ক্রিকেট

বিশ্বকাপ না খেলার ঘটনা থেকে ‘মুভ অন’ করেছে বাংলাদেশ: লিটন দাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম

বিশ্বকাপ না খেলার ঘটনা থেকে ‘মুভ অন’ করেছে বাংলাদেশ: লিটন দাস

ছবি: সংগৃহীত

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ দল। বিশ্বকাপে না খেলার পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। বিশ্বকাপ না খেলার ঘটনা থেকে ক্রিকেটাররা ‘মুভ অন’ করেছে বলে জানিয়েছেন অধিনায়ক লিটন দাস।

রোববার (২৬ এপ্রিল) কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক লিটন। এ সময় সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘটনা থেকে ক্রিকেটাররা ‘মুভ অন’ করে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয়, মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময়ে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, সেখানে খেলোয়াড়েরা চেষ্টা করেছে ভালো খেলার।’

নতুন করে তারা ভালো করবেন এই আশাও জানিয়েছেন অধিনায়ক, ‘এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তারা ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, যে জেতার মানসিকতা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে।’

টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগের দুই বছরের জন্য অধিনায়ক ছিলেন লিটন। এবারও দুই বছরের জন্য দায়িত্বটা এসেছে তার কাঁধেই। 

অন্যদিকে, অধিনায়কত্বের মেয়াদ বেড়েছে লিটনের। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দিবেন এই উইকেটরক্ষক ব্যাটার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে খুব একটা কথা হয়নি। তারা সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করেছে আমি যোগ্য। আমি আমার কাজ করার চেষ্টা করব। দল যেভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিল, প্রস্তুতি তেমন থাকবে। অবশ্য, এখনও যথেষ্ট সময় আছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে

বিজিএমইএ গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে

মাদুরোর মামলা চালানোর অনুমতি পেলো ভেনেজুয়েলা

মাদুরোর মামলা চালানোর অনুমতি পেলো ভেনেজুয়েলা

সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক

সুইসাইড নোটে মিমো সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক

‘আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচার চায় বাংলাদেশ’

‘আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচার চায় বাংলাদেশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App