×

আন্তর্জাতিক

মাদুরোর মামলা চালানোর অনুমতি পেলো ভেনেজুয়েলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

মাদুরোর মামলা চালানোর অনুমতি পেলো ভেনেজুয়েলা

ছবি: ফাইল ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান মামলার আইনি খরচ বহনের সুযোগ দেয়ার ক্ষেত্রে কিছুটা নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এতে করে নিউইয়র্কে মাদক পাচারের অভিযোগে দায়ের হওয়া ফেডারেল মামলা খরচ বহন করতে পারবে ভেনেজুয়েলা সরকার।

রোববার (২৬ এপ্রিল) আল-জাজিরা জানিয়েছে, এ বছরের ফেব্রুয়ারিতে মাদুরোর আইনজীবী ব্যারি পোল্যাক ম্যানহাটানের মার্কিন জেলা আদালতে বিচারক অ্যালভিন হেলারস্টেইনের কাছে মামলা খারিজের আবেদন করেন। তিনি যুক্তি দেন, নিষেধাজ্ঞার কারণে সরকারকে আইনি খরচ বহনে বাধা দেওয়া হলে মাদুরোর নিজের পছন্দের আইনজীবী পাওয়ার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়। 

পরে মার্কিন বিচার বিভাগ আদালতে জানায়, তারা নিষেধাজ্ঞা সংশোধনে রাজি হয়েছে যাতে ভেনেজুয়েলা সরকার প্রতিরক্ষা আইনজীবীদের পারিশ্রমিক দিতে পারে। এই পরিবর্তনের পর মামলাটি খারিজের আবেদনকে ‘অপ্রাসঙ্গিক’ বলে উল্লেখ করে তারা।

তবে অনেক আইন বিশেষজ্ঞ মনে করেন, মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ভেনেজুয়েলা থেকে নিজেদের বাহিনী পাঠিয়ে তুলে আনাটাই হয়েছে আন্তর্জাতিক আইনের অবমাননা।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বরাবরই বলছে, এটি ছিল একটি বৈধ আইন প্রয়োগকারী অভিযান এবং মাদকবিরোধী কাজের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন প্রযোজ্য নয়।

বর্তমানে মাদুরো ও ফ্লোরেস নিউইয়র্কের ব্রুকলিনে আটক রয়েছেন এবং নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মাদুরোর দাবি, এসব অভিযোগ ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অজুহাত মাত্র। এদিকে ট্রাম্প বারবার বলেছেন, তিনি চান বিদেশি কোম্পানিগুলো দেশটির তেলসম্পদে প্রবেশাধিকার পাক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতকে নির্মূল করতে গিয়ে অনেকেই হারিয়ে গেছে

গোলাম পরওয়ার জামায়াতকে নির্মূল করতে গিয়ে অনেকেই হারিয়ে গেছে

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

বিএনপি নেতার জুতাপেটার শিকার শিক্ষিকা সাময়িক বরখাস্ত

বিএনপি নেতার জুতাপেটার শিকার শিক্ষিকা সাময়িক বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App