×

ক্যাম্পাস

সুইসাইড নোটে মিমো

সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২১ পিএম

সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানা গেছে। সেখানে লেখা ছিল “সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক।” এছাড়া সেখানে আরেক সহপাঠীর নাম উল্লেখ করে তাদের ভালো থাকার কথাও লেখা ছিল।

রোববার (২৬ এপ্রিল) সকালে ওই বিভাগের সহকারী অধ্যাপক কাজী তামান্না হক সিগমা এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত মুনিরা মাহজাবিন মিমো ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী ও এক সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাজী তামান্না হক সিগমা।

তিনি বলেন, সকাল ৮টার দিকে বিষয়টি জানতে পারেন এবং পরে সুইসাইড নোট পাওয়ার তথ্য শোনা যায়।

বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিমো ছিলেন এমএ দ্বিতীয় সেমিস্টারের একজন মেধাবী ও প্রাণবন্ত শিক্ষার্থী। তার আকস্মিক মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই গভীরভাবে শোকাহত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা করছে বিভাগ। পাশাপাশি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং সবাইকে ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাটুরিয়া টর্নেডো দিবস আজ

১,৩০০ প্রাণহানি সাটুরিয়া টর্নেডো দিবস আজ

১২৬টি পদে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১২৬টি পদে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

গাইবান্ধায় বজ্রপাতে ২ ভাইসহ ৪ জনের মৃত্যু

গাইবান্ধায় বজ্রপাতে ২ ভাইসহ ৪ জনের মৃত্যু

 মাছ ধরায় নিষেধাজ্ঞা: শেষ মুহূর্তে ফিশারি পল্টুনে বেচাকেনার হিড়িক

কাপ্তাই হ্রদ মাছ ধরায় নিষেধাজ্ঞা: শেষ মুহূর্তে ফিশারি পল্টুনে বেচাকেনার হিড়িক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App