×

সারাদেশ

দুদিন ধরে সংঘর্ষে জড়িয়ে ৯ গ্রামের মানুষ, শতাধিক আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম

দুদিন ধরে সংঘর্ষে জড়িয়ে ৯ গ্রামের মানুষ, শতাধিক আহত

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে ৯টি গ্রামের মানুষ। এতে অন্তত শতাধিক আহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৪৮ জন হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর পর্যন্ত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো ৯টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। যা চলে বেলা ১২টার পর্যন্ত।

সর্বশেষ বেলা ১২টার পর সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম জানান, দুপুর পর্যন্ত ভাঙ্গা হাসপাতালে ৪৮জন গ্ৰামবাসী ভর্তি হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়াও উপজেলার বিভিন্ন ক্লিনিকে গ্ৰামবাসী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে রয়েছে একটি বড় বাজার। সেই বাজার বণিক সমিতির সভাপতি জিন্নাত মিয়াকে শুক্রবার বিকেলে ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। পরে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এনিয়ে সংঘর্ষে জড়ায় চার গ্রামের মানুষ। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে সংঘর্ষ শুরু হয়।

এতে মুনসুরাবাদ গ্ৰামবাসীর সঙ্গে পার্শ্ববর্তী ৮ গ্ৰামের মানুষের সংঘর্ষ হয়। ওই ৮টি গ্রাম হলো- খাপুরা, সিংগারডাক, মাঝিকান্দা, ভীমেরকান্দি, ছোট হামেরদী, হামেরদী, গুপিনাথপুর মৌজা। দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রায় ৫ ঘন্টাব্যাপী উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়া চলে। এসময় থানা পুলিশের উপস্থিতি থাকলেও সংঘর্ষ চরম আকারে হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। উভয়পক্ষের একাধিক দোকান পাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। 

টানা দুইদিন ধরে চলছে এক গ্রামের বিপক্ষে ৮ গ্রামের সংঘর্ষ, আহত শতাধিকটানা দুইদিন ধরে চলছে এক গ্রামের বিপক্ষে ৮ গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক

ভাঙ্গা থানার মিজানুর রহমান জানান, শনিবার সকাল থেকেই ফের সংঘর্ষে জড়ায় ৮ গ্রামের মানুষ। সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে এই সংঘর্ষ। প্রথমে আমরা সংঘর্ষ থামাতে চেষ্টা করি। পরে সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত সদস্য এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ভাঙ্গা থানার তদন্ত ওসি আলামিন মিয়া জানান, শুক্রবার রাতের সংঘর্ষের জেরে শনিবার সকাল ৭টা থেকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। ফরিদপুর জেলা থেকে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের প্রকোপে হাসপাতালে রোগীর ভিড়, দ্বিগুণ হচ্ছে আইসিইউ

হামের প্রকোপে হাসপাতালে রোগীর ভিড়, দ্বিগুণ হচ্ছে আইসিইউ

‘মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে সরকার’

‘মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে সরকার’

সন্ধ্যা ৬টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

সন্ধ্যা ৬টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App